May 14, 2026, 3:30 am
শিরোনাম :
হোমনায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি ফারুক খন্দকারের উপজেলা প্রেস ক্লাব থেকে ১০ সদস্যের অব্যাহতি, নতুন আঙ্গিকে গঠিত হলো চান্দিনা থানা প্রেস ক্লাব প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী খাল খনন কর্মসূচির ৩২ বিসিএস ফোরামের নতুন নেতৃত্বে রেজাউল-জোবায়ের জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে নুসরাত ও তাবাসসুমের আঞ্চলিক যুদ্ধে যাত্রা হোমনায় জনতার হাতে আটক তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ী হোমনায় ইয়াবাসহ মাদক কারবারীকে পুলিশে দিলেন জনতা জায়গা দখলকে কেন্দ্র করে হামলা, ব্র্যাক ব্যাংক কর্মকর্তাসহ আহত ২ চৌদ্দগ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন

অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি ফারুক খন্দকারের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, মে ১৩, ২০২৬
  • 29 বার দেখা হয়েছে

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঙ্গিনী এলাকায় সারওয়ার জাহান বাদল ও তার পরিবারের বিরুদ্ধে সরকারি জায়গা দখলের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ফারুক খন্দকার। সোমবার সন্ধ্যায় চাঙ্গিনী এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফারুক খন্দকার বলেন, “আমরা এই এলাকার স্থায়ী বাসিন্দা। আমার ভাই দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। যে জায়গাটিকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হচ্ছে, সেটি মূলত আমাদের পৈতৃক সম্পত্তি। আরএস ও বিএস রেকর্ডসহ জায়গাটির সকল বৈধ কাগজপত্র আমাদের কাছে রয়েছে। এখানে সরকারি রাস্তা কিংবা খাস জমি দখলের কোনো ঘটনা ঘটেনি।”
তিনি আরও বলেন, “একটি কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সারওয়ার জাহান বাদল ও আমাদের পরিবারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বাস্তবে ওই স্থাপনার কারণে জনসাধারণের চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি।”
ফারুক খন্দকার দাবি করেন, এলাকার পশ্চিম পাশে থাকা বৃহৎ জলাশয়টি আধুনিকায়নের দাবি স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা। তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মনিরুল হক চৌধুরীর উদ্যোগে অচিরেই এ সমস্যার সমাধান হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় কয়েকজন বাসিন্দাও অভিযোগের বিরোধিতা করে বলেন, বাদল খন্দকার ও ফারুক খন্দকারদের পারিবারিক জায়গা নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
ফারুক খন্দকার প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেন, “মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে এলাকায় অস্থিরতা সৃষ্টি না করে প্রকৃত সত্য উদঘাটনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
এ সময় সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভাল লাগলে সোস্যাইল মিডিয়ায় শেয়ার করুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ দেখুন
© All rights reserved © 2024 Comillar-alo
themesba-lates1749691102