May 13, 2026, 6:12 pm
শিরোনাম :
হোমনায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি ফারুক খন্দকারের উপজেলা প্রেস ক্লাব থেকে ১০ সদস্যের অব্যাহতি, নতুন আঙ্গিকে গঠিত হলো চান্দিনা থানা প্রেস ক্লাব প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী খাল খনন কর্মসূচির ৩২ বিসিএস ফোরামের নতুন নেতৃত্বে রেজাউল-জোবায়ের জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে নুসরাত ও তাবাসসুমের আঞ্চলিক যুদ্ধে যাত্রা হোমনায় জনতার হাতে আটক তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ী হোমনায় ইয়াবাসহ মাদক কারবারীকে পুলিশে দিলেন জনতা জায়গা দখলকে কেন্দ্র করে হামলা, ব্র্যাক ব্যাংক কর্মকর্তাসহ আহত ২ চৌদ্দগ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন

উপজেলা প্রেস ক্লাব থেকে ১০ সদস্যের অব্যাহতি, নতুন আঙ্গিকে গঠিত হলো চান্দিনা থানা প্রেস ক্লাব

মোঃবাইজিদ হোসাইন
  • প্রকাশের সময় : বুধবার, মে ১৩, ২০২৬
  • 50 বার দেখা হয়েছে

মোঃবাইজিদ হোসাইন :

চান্দিনা উপজেলা প্রেসক্লাবের ১৬ সদস্য বিশিষ্ট কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ১০ সদস্যের স্বেচ্ছায় অব্যাহতির পর নতুনভাবে “চান্দিনা থানা প্রেস ক্লাব”-এর ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও সংগঠনের স্বচ্ছতা ব্যাহত করার অভিযোগ তুলে ওই কমিটি থেকে পদত্যাগ করেন সদস্যরা। পরে সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে নতুন এই সংগঠন আত্মপ্রকাশ করে।

মঙ্গলবার (১২ মে ২০২৬ইং) বিকেলে কুমিল্লার চান্দিনায় “চান্দিনা থানা প্রেস ক্লাবের” অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় দীর্ঘ আলোচনা শেষে উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি চূড়ান্ত করা হয়। বিকেলে চলা সভায় চান্দিনার প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চান্দিনা থানা প্রেস ক্লাব।

এর আগে চান্দিনা উপজেলা প্রেসক্লাবের প্যাডে ১০ সদস্যের স্বাক্ষরযুক্ত একটি অব্যাহতি পত্র কুমিল্লা-০৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা কৃষি কর্মকর্তা, চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) এবং চান্দিনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর অনুলিপি প্রদান করা হয়।

সভায় উপস্থিত সাংবাদিক সদস্যদের মৌখিক ভোটে সাংবাদিক এটিএম মাজহারুল ইসলাম (দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার ও দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার বার্তা সম্পাদক) কে সভাপতি, সাংবাদিক এম.এ খায়ের ইমন (দৈনিক কুমিল্লার স্বাধীন সংবাদ অনলাইন পোর্টালের প্রকাশক ও সম্পাদক, দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার, দৈনিক ঘোষণার বিশেষ প্রতিনিধি ও দ্যা কান্ট্রি টুডের চান্দিনা প্রতিনিধি) কে সাধারণ সম্পাদক এবং সাংবাদিক ফখরুল ইসলাম (দৈনিক প্রতিদিনের কাগজের চান্দিনা প্রতিনিধি) কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এছাড়াও আনোয়ার পারভেজ শিমুল (দৈনিক আজকের খবর ও দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি) কে সহ-সভাপতি, মোঃ আব্দুস সালাম (দৈনিক ঢাকার সময় পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি ও চ্যানেল S7 কুমিল্লা ব্যুরো চীফ) কে যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ সাকিবুল হাসান (দৈনিক সরেজমিন বার্তা ও সবুজ বাংলাদেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি) কে সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ মোশারফ (দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কুমিল্লা রিপোর্টার) কে অর্থ সম্পাদক, মোঃ আনিছুর রহমান আনাছ (প্রতিদিনের বার্তাকণ্ঠের চান্দিনা প্রতিনিধি) কে দপ্তর সম্পাদক, মোঃ বায়েজিদ হোসাইন (দৈনিক কুমিল্লার আলোর চান্দিনা থানা প্রতিনিধি) কে প্রচার সম্পাদক, এটিএম ইমদাদুল ইসলাম (বাংলাদেশ ক্রাইম ২৪ এর জেলা প্রতিনিধি ও দৈনিক স্বাধীন সংবাদের চান্দিনা প্রতিনিধি) কে আইন বিষয়ক সম্পাদক এবং আনোয়ার হোসেন (দৈনিক নবজীবন) কে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক করা হয়।

চান্দিনা থানা প্রেস ক্লাবের অন্যান্য নির্বাহী সদস্যগণ হলেন— মো. রবিউল হাসান (দৈনিক দেশের পত্রের চান্দিনা প্রতিনিধি), মাহমুদুল হাসান সবুজ (বাংলা টিভির রিপোর্টার), মো. জুয়েল (দৈনিক মাতৃছায়ার চান্দিনা প্রতিনিধি) এবং মো. হাবিবুর রহমান (দৈনিক রূপালী দেশের স্টাফ রিপোর্টার)।

সাধারণ সভায় নবগঠিত সভাপতি এটিএম মাজহারুল ইসলাম বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। চান্দিনা থানা প্রেস ক্লাব হবে একটি নিরপেক্ষ, ঐক্যবদ্ধ ও পেশাদার সংগঠন। সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে নতুন কমিটির সদস্যরা সত্যের পথে থেকে সমাজের কল্যাণে কাজ করবে।”

সাধারণ সম্পাদক এম.এ খায়ের ইমন বলেন, “চান্দিনার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত মর্যাদা রক্ষার জন্য আমরা সবাই একসাথে কাজ করবো। নতুন এই সংগঠন সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন সদস্য অন্তর্ভুক্তি, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদ টি ভাল লাগলে সোস্যাইল মিডিয়ায় শেয়ার করুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ দেখুন
© All rights reserved © 2024 Comillar-alo
themesba-lates1749691102