November 16, 2026, 3:50 am
শিরোনাম :
পাজিরপাড়ে রাস্তার ওপর বিদ্যুতের খুঁটি বসানোর চেষ্টা, বাধা দেওয়ায় উত্তেজনা মেহেরপুরে ফারুক বাহিনীর জমি দখল ও চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী বিআইডব্লিউটিএ ড্রেজিং প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে সাবেক প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলাম ফ্রি মেডিক্যাল ক্যাম্পের সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. পি. কে. সাহা নীলা আক্তার কর্তৃক নির্যাতনের শিকার সহ-পরিবার ফতুল্লা থানায় অভিযোগ পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা দেবিদ্বার নিউ মার্কেটে মুরগি ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক সেবন ও ওজনে কারচুপির অভিযোগ বিদেশি পিস্তল-গুলিসহ উদ্ধার বরুড়া পৌরসভার ৭১ কোটি ৫ লাখ টাকার বাজেট ঘোষণা আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ ও দোয়া মাহফিল

জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে নুসরাত ও তাবাসসুমের আঞ্চলিক যুদ্ধে যাত্রা

মো:সালামত উল্লাহ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, মে ১২, ২০২৬
  • 110 বার দেখা হয়েছে

কুমিল্লার লালমাই উপজেলার ক্রীড়াঙ্গনে বইছে আনন্দের জোয়ার। ‘নতুন কুঁড়ি স্পোর্টস- ২০২৬’ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে অসামান্য নৈপুণ্য প্রদর্শন করে উপজেলার দুই কৃতি ছাত্রী মেধার স্বাক্ষর রেখেছেন। ব্যাডমিন্টন ও দীর্ঘলাফে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন নুসরাত জাহান খাদিজা এবং জুডো প্রতিযোগিতায় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছেন উম্মে তাবাসসুম।

উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান খাদিজা জেলা পর্যায়ের ব্যাডমিন্টন একক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। শুধু ব্যাডমিন্টনেই নয়, নিজের শারীরিক দক্ষতা ও গতির ঝলক দেখিয়ে তিনি দীর্ঘলাফ প্রতিযোগিতায়ও প্রথম স্থান অধিকার করেছেন।

অন্যদিকে, ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্রী উম্মে তাবাসসুম জুডো প্রতিযোগিতায় জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান (রানারআপ) অর্জন করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন।

জেলা পর্যায়ের এই গণ্ডি পেরিয়ে নুসরাত ও তাবাসসুম এখন প্রস্তুত হচ্ছেন বড় মঞ্চের জন্য। আগামী ১৭ মে তারা উভয়েই চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় লালমাই তথা কুমিল্লা জেলার প্রতিনিধিত্ব করবেন।

শিক্ষার্থীদের এই অসামান্য অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছে উপজেলা প্রশাসন। এক অভিনন্দন বার্তায় লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন: নুসরাত ও তাবাসসুমের এই সাফল্য আমাদের পুরো উপজেলার জন্য অত্যন্ত গর্বের। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মেয়েদের এই অগ্রগতি প্রমাণ করে যে, সঠিক সুযোগ ও অধ্যবসায় থাকলে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি, তারা আঞ্চলিক পর্যায়েও সাফল্যের ধারা অব্যাহত রেখে লালমাইয়ের নাম সারা দেশে উজ্জ্বল করবে।”

উপজেলার ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের প্রত্যাশা, ১৭ মে আঞ্চলিক লড়াইয়ে নিজেদের সেরাটা দিয়ে জাতীয় পর্যায়ের টিকিট ছিনিয়ে আনবেন এই দুই কিশোরী অ্যাথলেট।

সংবাদ টি ভাল লাগলে সোস্যাইল মিডিয়ায় শেয়ার করুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ দেখুন
© All rights reserved © 2024 Comillar-alo
themesba-lates1749691102