
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার দেবিদ্বার নিউ মার্কেটের এক মুরগি ব্যবসায়ী বিল্লাল হোসেনের বিরুদ্ধে মাদক (ইয়াবা) সেবন এবং ক্রেতাদের ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও সচেতন নাগরিকের দাবি, তিনি নিয়মিত মাদকাসক্ত অবস্থায় ব্যবসা পরিচালনা করেন এবং পরিমাপে কারচুপির মাধ্যমে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগকারীরা জানান, দীর্ঘদিন ধরে এসব অনিয়ম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সাধারণ ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বাজারের সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে সচেতন মহল বলছে, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। একই সঙ্গে বাজারে ভোক্তা অধিকার নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল হস্তক্ষেপের মাধ্যমে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।