
কুমিল্লার বরুড়া পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গত ২৯ জুন সোমবার বেলা ১২ টা ৩০ মিনিটে পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের ৭১ কোটি ৫ লক্ষ ৬৪ হাজার ৭২৫ টাকা আয়-ব্যয়ের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌরসভার দায়িত্ব প্রাপ্ত পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।
এ ছাড়া পূর্ববর্তী ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ছিল২৭ কোটি ৬২ লক্ষ ৯ হাজার ৯১৯ টাকা।
বাজেট অধিবেশনে পৌরসভার মেয়র পৌর প্রশাসক আসাদুজ্জামান রনির সভাপতিত্বে পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান বাজেটের সারসংক্ষেপ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মহসিনুর রহমান খান-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন। বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ কবির হোসেন পাটোয়ারি, পৌরসভা বিএনপির সেক্রেটারি মোঃ মফিজুল ইসলাম, পৌরসভার প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) কাজী শাখাওয়াত হোসেন এবং বরুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান রনি, সেক্রেটারি মোঃ ইলিয়াস আহম্মদ, বরুড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জসিম উদ্দিন খোকন, দপ্তর সম্পাদক ওমর ফারুক অর্থ সম্পাদক আজিজুর রহমান, বরুড়া বাজার কমিটির অর্থ সম্পাদক মাহবুবুর রহমান। বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. ইকরামুল হক। এই সময় আরো উপস্থিত ছিলেন বরুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আবুল হাসেম সাংবাদিক মাসুদ মজুমদার প্রমূখ।