
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর উদ্যোগে সদস্য সমবায়ী ও আগ্রহী ব্যক্তিদের মাঝে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৩০ মে (শনিবার) দুপুরে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমন এমপি।
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর ব্যবস্হাপনা কমিটির সভাপতি জনাব কাজী নাজমুস সা’দাত, এডভোকেট এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস জাকারিয়া তাহের, সমবায় অধিদপ্তরের সম্মানিত যুগ্ম নিবন্ধক জনাব তোফায়েল আহমেদ। ব্যাংকের ব্যবস্হাপনা কমিটির সহ-সভাপতি জনাব রুহুল আমিন সরকার, সদস্য জনাব মোঃ মনিরুল ইসলাম, আবদুস সহিদ, জসিম উদ্দিন, হুমায়ুন কবীর,পরিচালনা পরিষদের সাবেক সদস্য জনাব মোঃ জুনাব আলী,এডভোকেট খায়রুল এনাম খান তৌহিদ, নির্বাহী কর্মকর্তা মোঃ আমীর আলী, কুমিল্লা উৎপাদন মুখী সমবায় সমিতি লিঃ এর সম্পাদক মোঃ আবদুস ছাত্তার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সমবায়ী এসময় উপস্থিত ছিলেন। এসময় তিনি ঝলম স্কুল ও কলেজ ক্যাম্পাসে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন।
উল্লেখ্য, ব্যাংকটি প্রতি বছর কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় বৃক্ষরোপণ, নানাবিধ সামাজিক কার্যক্রম সহ সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।