May 30, 2026, 11:01 pm
শিরোনাম :
মুরাদনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত চৌদ্দগ্রামে বিএনপির নেতৃত্বেই উন্নয়ন হবে-কামরুল হুদা কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর উদ্যোগে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশনের ৩য় বর্ষে পদার্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ১৯৯১ এসএসসি ব্যাচপ্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত  ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক , প্রাইভেটকার জব্দ জেলা প্রশাসকের হাতে “দৌলতপুরে নজরুল” ধর্মমন্ত্রী কায়কোবাদের ব্যক্তিগত উদ্যোগে সরকারি হাজিদের জন্য ৫ হাজার বিশেষ হাদিয়া প্যাকেট কুমিল্লার ঐতিহ্যের প্রতীক চন্ডীমুড়া গুরুর হাট ২৬ পরিবারের সবকিছু পুড়ে ছাই, খোলা আকাশের নিচে মানবেতর জীবন

১৯৯১ এসএসসি ব্যাচপ্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

মোঃমোশারফ হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, মে ৩০, ২০২৬
  • 33 বার দেখা হয়েছে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ১৯৯১ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক আনন্দঘন মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শফিকুল ইসলাম দুলাল। তিনি উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। স্বাগত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন পর সহপাঠীদের একত্রিত হওয়ার এ আয়োজন পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম। তিনি বিদ্যালয়ের স্মৃতিময় দিনগুলোর কথা তুলে ধরে শিক্ষার প্রসার ও সামাজিক উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় বক্তব্য রাখেন শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এমন মিলনমেলা বিদ্যালয়ের সঙ্গে তাদের সম্পর্ককে আরও গভীর করে এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম। তিনি শিক্ষার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন মোঃ নুরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন ফাতেমা বেগম, শেফালী আক্তার, রিনা আক্তার, রাশেদা আক্তার, আবু সালেক, মোহাম্মদ মিজানুর রহমান, লিটনসহ অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ী।

অনুষ্ঠানের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত নেভি সদস্য মোঃ মোরশেদুল হক। তিনি অনুষ্ঠান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দিনব্যাপী আয়োজনে স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং আনন্দঘন আড্ডার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা তাদের স্কুলজীবনের নানা স্মৃতি রোমন্থন করেন। অনুষ্ঠানের শেষে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এমন আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মিলনমেলাটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে উপস্থিতরা মত প্রকাশ করেন।

সংবাদ টি ভাল লাগলে সোস্যাইল মিডিয়ায় শেয়ার করুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ দেখুন
© All rights reserved © 2024 Comillar-alo
themesba-lates1749691102