May 30, 2026, 5:15 pm
শিরোনাম :
মুরাদনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত চৌদ্দগ্রামে বিএনপির নেতৃত্বেই উন্নয়ন হবে-কামরুল হুদা কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর উদ্যোগে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশনের ৩য় বর্ষে পদার্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ১৯৯১ এসএসসি ব্যাচপ্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত  ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক , প্রাইভেটকার জব্দ জেলা প্রশাসকের হাতে “দৌলতপুরে নজরুল” ধর্মমন্ত্রী কায়কোবাদের ব্যক্তিগত উদ্যোগে সরকারি হাজিদের জন্য ৫ হাজার বিশেষ হাদিয়া প্যাকেট কুমিল্লার ঐতিহ্যের প্রতীক চন্ডীমুড়া গুরুর হাট ২৬ পরিবারের সবকিছু পুড়ে ছাই, খোলা আকাশের নিচে মানবেতর জীবন

চৌদ্দগ্রামে বিএনপির নেতৃত্বেই উন্নয়ন হবে-কামরুল হুদা

চৌদ্দগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, মে ৩০, ২০২৬
  • 1 বার দেখা হয়েছে

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মোঃ কামরুল হুদা বলেছেন, তারেক রহমান আজকের বাংলার প্রধানমন্ত্রী। চৌদ্দগ্রাম নিয়ে অনেক মনোযোগী ছিলেন। কিন্তু অজ্ঞাত ষড়যন্ত্রের কারণে নির্বাচিত হতে দেয় নাই। চৌদ্দগ্রামে বিএনপির এমপি নির্বাচিত হয় নাই, চৌদ্দগ্রামের উন্নয়ন হবে না, সেটা মনে করার কোন কারন নাই। উন্নয়ন হবে আমাদের মাধ্যমে, আমরা ইতোমধ্যে তালিকা করেছি, বিএনপির নেতৃত্বে মাধ্যমে চৌদ্দগ্রামে উন্নয়ন হবে। কেউ যদি এসে আগের মতো প্রভাব বিস্তার করতে চায়, নেতৃবৃন্দকে বলবো, এদের হাত ভেঙে দেন। এদের সাথে বাংলার মানুষ নাই। এদের সাথে পৃথিবীর কেউ নাই। এরা সন্ত্রাসী গোষ্ঠী, এরা কোন দল নয়। এরা সংখ্যালঘু একটা দল।
মোঃ কামরুল হুদা শনিবার বিকেলে চৌদ্দগ্রাম পৌর বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কামরুল হুদা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি চৌদ্দগ্রাম আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। তারা ষড়যন্ত্র ও মানুষের ভোট ডাকাতি করে নির্বাচিত হয়েছে। যিনি এ আসন থেকে মানুষের ভোট ডাকাতি করে নির্বাচিত হয়েছেন তারপর থেকে আজ পর্যন্ত তাকে এই এলাকার লোকজন দেখে নাই।
বিএনপির এই নেতা আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রথমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন দেশের উন্নয়নের জন্য এবং বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে একসাথে পাঁচশত গার্মেটন্সকে লাইসেন্স প্রদান করেন। আজকে সে গার্মেন্টসগুলোতে প্রায় ৪০ লক্ষের অধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তারই সুযোগ্য সন্তান তারেক রহমান আজকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনিও এ দেশের বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন।
পৌর বিএনপির সভাপতি জি এম তাহের পলাশীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সহ-সভাপতি প্রভাষক এয়াকুব আলী, কাজী জসিম, সাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহসান মহব্বত, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, মাইনুল আহসান মাসুদ, সাবেক কাউন্সিল মফিজুর রহমান, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, পৌর ছাত্রদল সভাপতি শাহরিয়ার বাঁধন, পৌরসভা শ্রমিকদলের সভাপতি মাহবুবুল হকসহ আরো অনেকে। সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাবেক কাউন্সিলর মোঃ হানিফ। পরে একটি শোক র‌্যালী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার প্রদক্ষিণ করে। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে র‌্যালী আলোচনা সভা ও শোক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ টি ভাল লাগলে সোস্যাইল মিডিয়ায় শেয়ার করুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ দেখুন
© All rights reserved © 2024 Comillar-alo
themesba-lates1749691102