May 31, 2026, 4:12 am
শিরোনাম :
মুরাদনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত চৌদ্দগ্রামে বিএনপির নেতৃত্বেই উন্নয়ন হবে-কামরুল হুদা কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর উদ্যোগে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশনের ৩য় বর্ষে পদার্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ১৯৯১ এসএসসি ব্যাচপ্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত  ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক , প্রাইভেটকার জব্দ জেলা প্রশাসকের হাতে “দৌলতপুরে নজরুল” ধর্মমন্ত্রী কায়কোবাদের ব্যক্তিগত উদ্যোগে সরকারি হাজিদের জন্য ৫ হাজার বিশেষ হাদিয়া প্যাকেট কুমিল্লার ঐতিহ্যের প্রতীক চন্ডীমুড়া গুরুর হাট ২৬ পরিবারের সবকিছু পুড়ে ছাই, খোলা আকাশের নিচে মানবেতর জীবন

বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশনের ৩য় বর্ষে পদার্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃসালামত উল্লাহ
  • প্রকাশের সময় : শনিবার, মে ৩০, ২০২৬
  • 24 বার দেখা হয়েছে

মোঃসালামত উল্লাহঃ

কুমিল্লার লালমাই উপজেলার অন্যতম মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন’ এর ৩য় বর্ষে পদার্পণ এবং সংগঠনের প্রতিষ্ঠাতা রাসেল মোহাম্মদ দুলালের রোগমুক্তি কামনায় এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল ১১টায় উপজেলার পশ্চিম নোয়াগাঁওস্থ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার নিজ বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মাহবুব আলম ফয়সালের সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়ক মোঃ জাকির হাসান জাফরের চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক রাসেল মোহাম্মদ দুলাল।

অনুষ্ঠানে বক্তারা বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশনের বিগত দুই বছরের মানবিক ও সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনেও উপজেলার অসহায় মানুষের পাশে থেকে সংগঠনটি তার গৌরবময় যাত্রা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে উপস্থিত সকলে সংগঠনের প্রতিষ্ঠাতা রাসেল মোহাম্মদ দুলালের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এ সময় অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং লালমাই উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে এক আবেগঘন পরিবেশে অত্র এলাকার ও দেশের সার্বিক কল্যাণ কামনা এবং প্রতিষ্ঠাতা রাসেল মোহাম্মদ দুলালের দ্রুত রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদ টি ভাল লাগলে সোস্যাইল মিডিয়ায় শেয়ার করুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ দেখুন
© All rights reserved © 2024 Comillar-alo
themesba-lates1749691102