June 19, 2026, 3:41 am
শিরোনাম :
পানিশোধনাগারের মাধ্যমে নিম্ন মানের পানি সরবরাহের অভিযোগ ধর্ষণ মামলায় কারাগারে শিবির নেতা জিসান বরুড়ায় অটোরিকশাচালককে মারধর ও ছিনতাই: থানায় অভিযোগ বহিষ্কৃত নেতা সভাপতি হওয়ায় কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কুমিল্লা উত্তর জেলা কমিটি গঠন কৃষিজমি সুরক্ষায় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত বহিষ্কৃত নেতাকেই সভাপতি করায় প্রশ্নের মুখে উপজেলা নেতৃত্ব লুটপাট-ভাঙচুর; আহত ৩৫ মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষক প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত ১০৯ পদ শূন্য, জনবল সংকটে ধুঁকছে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কৃষিজমি সুরক্ষায় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ হুমায়ন কবির
  • প্রকাশের সময় : মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
  • 29 বার দেখা হয়েছে

হোমনায় কৃষিজমি সুরক্ষায় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত।

হোমনা,কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার হোমনায় মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৬ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ টিম লিডার ও সাবেক অতিরিক্ত সচিব এআরএম খালেকুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিকুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, জিআইএস স্পেশালিস্ট মাহবুবুর রহমান, জিআইএস অ্যানালিস্ট রাশেদ সারোয়ার প্রমূখ।

এ ছাড়া ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গনি, শাহজাহান মোল্লা ও জসীম উদ্দিন সওদাগরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ, কৃষিজমি সংরক্ষণ এবং অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের ফলে সৃষ্ট সমস্যা প্রতিরোধে জাতীয় ডিজিটাল ভূমি জোনিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়।

এ বিষয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময়ও অনুষ্ঠিত হয়। জানা গেছে, কর্মশালায় মোট ৪২ জন অংশগ্রহণ করেন।

সংবাদ টি ভাল লাগলে সোস্যাইল মিডিয়ায় শেয়ার করুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ দেখুন
© All rights reserved © 2024 Comillar-alo
themesba-lates1749691102