November 16, 2026, 3:51 am
শিরোনাম :
পাজিরপাড়ে রাস্তার ওপর বিদ্যুতের খুঁটি বসানোর চেষ্টা, বাধা দেওয়ায় উত্তেজনা মেহেরপুরে ফারুক বাহিনীর জমি দখল ও চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী বিআইডব্লিউটিএ ড্রেজিং প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে সাবেক প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলাম ফ্রি মেডিক্যাল ক্যাম্পের সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. পি. কে. সাহা নীলা আক্তার কর্তৃক নির্যাতনের শিকার সহ-পরিবার ফতুল্লা থানায় অভিযোগ পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা দেবিদ্বার নিউ মার্কেটে মুরগি ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক সেবন ও ওজনে কারচুপির অভিযোগ বিদেশি পিস্তল-গুলিসহ উদ্ধার বরুড়া পৌরসভার ৭১ কোটি ৫ লাখ টাকার বাজেট ঘোষণা আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ ও দোয়া মাহফিল

চান্দিনায় নির্বাচনী মতবিনিময় সভায় মানুষের ঢল”

মোঃবাইজিদ হোসাইন
  • প্রকাশের সময় : শুক্রবার, জুন ২৬, ২০২৬
  • 49 বার দেখা হয়েছে

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার চান্দিনা উপজেলার ৮ নং বরকইট ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় অত্র ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, কুমিল্লা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব মো. শাহজাহান মুন্সীর সমর্থনে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে ১ নং ওয়ার্ড পূর্বরামচন্দ্রপুর (ভৈশখলা) ও মধ্যমতলা এলাকাবাসীর যৌথ উদ্যোগে মধ্যমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সভার আয়োজন করা হয়।

মোহাম্মদ আলী ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো.শাহজাহান মুন্সী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান মুন্সী বলেন, “আমি এই মাটিরই সন্তান। আপনাদের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। আপনারা যদি আমাকে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান হিসেবে সেবা করার সুযোগ দেন, তবে ৮ নং বরকইট ইউনিয়নকে একটি আধুনিক, জনবান্ধব ও মাদকমুক্ত আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।”
সভায় বক্তারা বরকইট ইউনিয়নের সার্বিক উন্নয়নে শাহজাহান মুন্সীর নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে তাকে পূর্ণ সমর্থন প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।
উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—বিশিষ্ট রাজনীতিবিদ শামসুদ্দিন আহমেদ (শ্রীমন্তপুর), ইউনিয়ন বিএনপি ও যুবদলের সভাপতি সেলিম রেজা, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোছা. শাহিদা হক শিল্পী, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আলহাজ্ব আওলাদ হোসেন, ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. ইউনুছ এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন—মধ্যমতলার ইকবাল হোসেন ও আব্দুল আহাদ, পূর্বরামচন্দ্রপুরের খোরশেদ আলম, ১ নং ওয়ার্ডের ডা. আমির হোসেন, তেওনাই এলাকার মো. মুজাম্মেল হক, এডভোকেট ইমন খান (চান্দিয়ারা) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিপুল সংখ্যক সাধারণ ভোটারের উপস্থিতিতে সভাটি এক জনসমুদ্রে পরিণত হয়। অনুষ্ঠান শেষে এলাকার শান্তি, সমৃদ্ধি ও দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। স্থানীয় ভোটারদের মাঝে এই সভাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সংবাদ টি ভাল লাগলে সোস্যাইল মিডিয়ায় শেয়ার করুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ দেখুন
© All rights reserved © 2024 Comillar-alo
themesba-lates1749691102