November 13, 2026, 1:24 am
শিরোনাম :
পাজিরপাড়ে রাস্তার ওপর বিদ্যুতের খুঁটি বসানোর চেষ্টা, বাধা দেওয়ায় উত্তেজনা মেহেরপুরে ফারুক বাহিনীর জমি দখল ও চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী বিআইডব্লিউটিএ ড্রেজিং প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে সাবেক প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলাম ফ্রি মেডিক্যাল ক্যাম্পের সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. পি. কে. সাহা নীলা আক্তার কর্তৃক নির্যাতনের শিকার সহ-পরিবার ফতুল্লা থানায় অভিযোগ পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা দেবিদ্বার নিউ মার্কেটে মুরগি ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক সেবন ও ওজনে কারচুপির অভিযোগ বিদেশি পিস্তল-গুলিসহ উদ্ধার বরুড়া পৌরসভার ৭১ কোটি ৫ লাখ টাকার বাজেট ঘোষণা আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ ও দোয়া মাহফিল

চৌদ্দগ্রামে মাদরাসা প্রতিষ্ঠাতার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃআবুল হাসেম মজুমদার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
  • 60 বার দেখা হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আবুল কালাম মিয়াজীর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের (ডব্লিউএইচআরও) প্রধান উপদেষ্টা এবং মাদরাসা ম্যানেজিং কমিটি ও মসজিদ কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা হাবিব উল্লাহ কাঁচপুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন।
মাদরাসার সিনিয়র শিক্ষক মো. আবুল বশারের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন ধর্মপুর নাজিম আলী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মামুনুর রহমান, ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমীর কাজী মো. আব্দুল কাদের, মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক, দাতা সদস্য মাস্টার রফিকুল ইসলাম, বাবুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রুহুল আমিন, অভিভাবক সদস্য আবদুল আজিজ, মুজিবুল হক মিয়াজী, আর্মি সদস্য আবুল কাশেম এবং প্রতিষ্ঠাতার ছেলে জহিরুল আলম মিয়াজী।
বক্তারা মরহুম আবুল কালাম মিয়াজীর শিক্ষা বিস্তার, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটি এলাকার ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানের শেষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বুড়িচং শ্রীপুর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এইচ এম মহিউদ্দিন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এ সময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, দাতা সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভাল লাগলে সোস্যাইল মিডিয়ায় শেয়ার করুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ দেখুন
© All rights reserved © 2024 Comillar-alo
themesba-lates1749691102