May 17, 2026, 4:54 pm

দেশের প্রকৃত মালিক জনগণ

মোঃ হুমায়ন কবির
  • প্রকাশের সময় : রবিবার, মে ১৭, ২০২৬
  • 23 বার দেখা হয়েছে

দেশের প্রকৃত মালিক জনগণ। জনগণের অধিকার ও মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতেই নতুন প্রজন্ম জীবন দিয়েছে।
———–হাসনাত আবদুল্লাহ এমপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণ অঞ্চল এর মুখ্য সংগঠক কুমিল্লা-৪( দ্বেবিদার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের প্রকৃত মালিক জনগণ। জনগণের অধিকার ও মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতেই নতুন প্রজন্ম জীবন দিয়েছে। তারা যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছে, তা এখনো পূরন হয়নি। বরং আবার বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে। গত কয়েক মাসে দেশে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন হয় নাই বরং ধর্ষণ, খুন, চাঁদাবাজি ও অপরাধ বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেন তিনি। অন্তবর্তীকালীন সরকারের দোহাই দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করছে। তারা মোটরবাইক ও অটো রিক্সার উপর ট্যাক্স বসিয়েছে, না জানি কোন দিন কথার উপর টেক্স বসায় উল্লেখ করে তিনি বলেন মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করলেই অনেককে হয়রানির শিকার হতে হচ্ছে। এ সংস্কৃতি বন্ধের দাবি জানান।

রবিবার (১৭ মে) বিকেলে কুমিল্লার হোমনা পৌর স্টেডিয়ামে এনসিপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হোমনা উপজেলা এনসিপির সমন্বয়ক রাজু আহম্মেদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের সময় যেভাবে মন্দির পাহারা দেওয়া হয়েছিল, একইভাবে মাজারে হামলা ও ভাঙচুর প্রতিরোধেও এনসিপি সক্রিয় ভূমিকা পালন করবে।মসজিদ, মন্দির ও মাজারে হামলা বন্ধ করতে হবে এবং মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান দেখাতে হবে।
প্রশাসনের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে উল্লেখ করে প্রশাসনের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন কারোর অন্যায় নির্দেশ মানবেন না, অতি উৎসাহী হয়ে কোন কাজ করবেন না, মনে রাখবেন জনগনের টাকার উন্নয়নের হিসাব জনগন পাই পাই করে বুঝে নিবে। বর্তমান প্রজন্ম ব্যর্থ হলে ভবিষ্যৎ আলফা প্রজন্ম আন্দোলনের মাধ্যমে তাদের হিসাব বুঝে নিবে।
জুলাই সমন্বয়ক ইউনুস আহাম্মদের উপস্থাপনায় পথসভায় আরও বক্তব্য রাখেন যুগ্ন মুখ্য সংগঠক নাভিদ নেওরোজ, মো. রিয়াজুল হক, মো. ইয়ামিন, তারিকুল ইসলাম, আ. রহিম সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
পরে মো. রাজু আহম্মদ সরকারকে আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে পরিচয় করি দেয়া হয়।

সংবাদ টি ভাল লাগলে সোস্যাইল মিডিয়ায় শেয়ার করুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ দেখুন
© All rights reserved © 2024 Comillar-alo
themesba-lates1749691102