June 19, 2026, 3:41 am
শিরোনাম :
পানিশোধনাগারের মাধ্যমে নিম্ন মানের পানি সরবরাহের অভিযোগ ধর্ষণ মামলায় কারাগারে শিবির নেতা জিসান বরুড়ায় অটোরিকশাচালককে মারধর ও ছিনতাই: থানায় অভিযোগ বহিষ্কৃত নেতা সভাপতি হওয়ায় কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কুমিল্লা উত্তর জেলা কমিটি গঠন কৃষিজমি সুরক্ষায় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত বহিষ্কৃত নেতাকেই সভাপতি করায় প্রশ্নের মুখে উপজেলা নেতৃত্ব লুটপাট-ভাঙচুর; আহত ৩৫ মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষক প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত ১০৯ পদ শূন্য, জনবল সংকটে ধুঁকছে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষক প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত

মোঃ হুমায়ন কবির
  • প্রকাশের সময় : সোমবার, জুন ১৫, ২০২৬
  • 30 বার দেখা হয়েছে

কুমিল্লার হোমনায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় কেন্দ্র শিক্ষক প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) উপজেলা সদরের হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ইসলামিক ফাউন্ডেশন, কুমিল্লার হোমনা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কার্যক্রমকে আরও কার্যকর করতে শিক্ষকদের আন্তরিকতা ও দক্ষতা বৃদ্ধি প্রয়োজন।

ইসলামিক ফাউন্ডেশন হোমনা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সাত্তার।

দুই দিনব্যাপী (১৫-১৬ জুন) এ প্রশিক্ষণে উপজেলার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতাধীন বিভিন্ন কেন্দ্রের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে শিক্ষকদের দায়িত্ব ও ভূমিকা এবং গণশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

সংবাদ টি ভাল লাগলে সোস্যাইল মিডিয়ায় শেয়ার করুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ দেখুন
© All rights reserved © 2024 Comillar-alo
themesba-lates1749691102