October 12, 2026, 9:09 am
শিরোনাম :
পাজিরপাড়ে রাস্তার ওপর বিদ্যুতের খুঁটি বসানোর চেষ্টা, বাধা দেওয়ায় উত্তেজনা মেহেরপুরে ফারুক বাহিনীর জমি দখল ও চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী বিআইডব্লিউটিএ ড্রেজিং প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে সাবেক প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলাম ফ্রি মেডিক্যাল ক্যাম্পের সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. পি. কে. সাহা নীলা আক্তার কর্তৃক নির্যাতনের শিকার সহ-পরিবার ফতুল্লা থানায় অভিযোগ পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা দেবিদ্বার নিউ মার্কেটে মুরগি ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক সেবন ও ওজনে কারচুপির অভিযোগ বিদেশি পিস্তল-গুলিসহ উদ্ধার বরুড়া পৌরসভার ৭১ কোটি ৫ লাখ টাকার বাজেট ঘোষণা আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ ও দোয়া মাহফিল

লালমাইয়ে এমপি মোবাশ্বের আলম ভূইয়ার উদ্যোগে

মোঃসালামাত উল্লাহ
  • প্রকাশের সময় : সোমবার, জুন ২৯, ২০২৬
  • 70 বার দেখা হয়েছে

মো:সালামাত উল্লাহ

একটি গাছ, একটি প্রাণ—বাঁচবে দেশ, বাঁচবে প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা-১০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: মোবাশ্বের আলম ভূইঁয়ার উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থ বছরে ১,০০,০০০ (এক লক্ষ) গাছ লাগানোর মেগা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ রোববার (২৮ জুন) কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে এক বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য জনাব মো: মোবাশ্বের আলম ভূইঁয়া। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে এটিই তাঁর প্রথম আগমন। প্রধান অতিথির আগমন উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সুব্রত বিশ্বাস দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদুল্লাহ্।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন লালমাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিন্টু চন্দ্র মজুমদার এবং বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ফারুক হোসেন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মোবাশ্বের আলম ভূইঁয়া বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের লক্ষ্য এই অর্থ বছরে নির্বাচনী এলাকায় এক লক্ষ গাছ লাগানো। নতুন প্রজন্মকে সবুজ ও সুন্দর একটি দেশ উপহার দিতে শিক্ষার্থীদেরও এই কর্মসূচিতে এগিয়ে আসতে হবে।

সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার ও সাবলীলভাবে সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষিকা মাকসুদা সফিনাজ আক্কাছ। আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলদ ও ঔষধি গাছ রোপণ করে আনুষ্ঠানিকভাবে এই বিশাল বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ও অন্যান্য ব্যক্তিবর্গ।

সংবাদ টি ভাল লাগলে সোস্যাইল মিডিয়ায় শেয়ার করুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ দেখুন
© All rights reserved © 2024 Comillar-alo
themesba-lates1749691102