June 19, 2026, 3:41 am
শিরোনাম :
পানিশোধনাগারের মাধ্যমে নিম্ন মানের পানি সরবরাহের অভিযোগ ধর্ষণ মামলায় কারাগারে শিবির নেতা জিসান বরুড়ায় অটোরিকশাচালককে মারধর ও ছিনতাই: থানায় অভিযোগ বহিষ্কৃত নেতা সভাপতি হওয়ায় কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কুমিল্লা উত্তর জেলা কমিটি গঠন কৃষিজমি সুরক্ষায় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত বহিষ্কৃত নেতাকেই সভাপতি করায় প্রশ্নের মুখে উপজেলা নেতৃত্ব লুটপাট-ভাঙচুর; আহত ৩৫ মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষক প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত ১০৯ পদ শূন্য, জনবল সংকটে ধুঁকছে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া

মোঃসালমাত উল্লাহা
  • প্রকাশের সময় : রবিবার, জুন ১৪, ২০২৬
  • 50 বার দেখা হয়েছে

কুমিল্লার লালমাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের একমাত্র পেশাজীবী সংগঠন লালমাই প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার উন্নয়ন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা ও জনস্বার্থে সংবাদ প্রকাশের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
সভায় সভাপতিত্ব করেন লালমাই প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় দৈনিক যুগ-যুগান্তর সম্পাদক ও প্রকাশক,যেযে টিভি ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক এনএস কিবরিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক, দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভির বিশেষ প্রতিনিধি সাংবাদিক মো. জয়নাল আবেদীন জয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মানিক, শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় সভাপতি, লালমাই উপজেলা বিএনপির নেতা মাওলানা মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান মজুমদার রকেট, উপজেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মো. বেলাল হোসেন এপিপি,উপজেলা যুবদলের আহ্বায়ক এম জাবের আহমেদ জাবেদ, সদস্য সচিব মো. মাহফুজুল ইসলাম,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য মানিক মিয়া,বিএনপি নেতা মোঃ মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা অপু,উপজেলা ছাত্রদল নেতা রায়হানুল রাজু,আল আমিন অয়ন,আরিফুল ইসলাম মজুুমদার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় লালমাই প্রেস ক্লাবের মতবিনিময় সভায় লালমাই প্রেস ক্লাবের সহ-সভাপতি, দৈনিক বাংলা কাগজ ও দৈনিক শিরোনাম পত্রিকার প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সমাজ কন্ঠ পত্রিকা নিজস্ব প্রতিবেদক তোফায়েল মাহমুদ বাহার, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলা আলোড়ন পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোস্তফা কামাল মজুমদার রুবেল,প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি আজহারুল ইসলাম আজহার,স্বাস্থ্য সম্পাদক ও সাপ্তাহিক চলন পত্রিকার বিশেষ প্রতিনিধি ডাঃ মহিন উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা, সাপ্তাহিক জবানবন্দি পত্রিকা ভারপ্রাপ্ত সম্পাদক ও অপরাধ বিচিত্রা জেলা প্রতিনিধি রোকসানা মজুমদার সুখী, সাবেক দপ্তর সামছুল আলম মনির,শিক্ষা সম্পাদক ও ডেইলি নিউজ বাংলা প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ, ক্র‍ীড়া সম্পাদক, দৈনিক কুমিল্লা কন্ঠ পত্রিকা ও এসডি টেলিভিশন উপজেলা প্রতিনিধি আহসান উল্লাহ রাজু, ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক একাত্তর পত্রিকা উপজেলা প্রতিনিধি খন্দকার আবাদ মিয়া, সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক দেশসেবা উপজেলা প্রতিনিধি মতিউর রহমান, সদস্য ও দৈনিক কুমিল্লা প্রতিচ্ছবি সম্পাদক ও প্রকাশক মনিরুল ইসলাম, সদস্য ও দৈনিক কুমিল্লা ডাক উপজেলা প্রতিনিধি মোঃ মাঈন উদ্দিন,সদস্য ও সাপ্তাহিক কুমিল্লা সময় পত্রিকা উপজেলা প্রতিনিধি মনসুর লোকমান রাকিব,সদস্য ও সাপ্তাহিক চলন পত্রিকা নিজস্ব প্রতিবেদক মোঃ ইউসুফ হোসেন, শিক্ষা নবীশ মোঃ কাউছার আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সাংবাদিকতার বিভিন্ন সমস্যা, পেশাগত চ্যালেঞ্জ এবং স্থানীয় উন্নয়ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার থাকতে হবে।”
সভা শেষে সাংবাদিক ও অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে গণমাধ্যমকর্মীরা স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদ টি ভাল লাগলে সোস্যাইল মিডিয়ায় শেয়ার করুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ দেখুন
© All rights reserved © 2024 Comillar-alo
themesba-lates1749691102