May 20, 2026, 2:49 pm

অতিরিক্ত হাসিলের অভিযোগ ক্রেতাদের

মোঃবাইজিদ হোসাইন
  • প্রকাশের সময় : বুধবার, মে ২০, ২০২৬
  • 23 বার দেখা হয়েছে

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কুমিল্লার রসুলপুর গরু-ছাগলের হাট-এ জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর বাজার। প্রতি বছরের মতো এবারও দেশি-বিদেশি বিভিন্ন জাতের ষাঁড়, মোটাতাজা বকনা গরু ও নানা জাতের ছাগল নিয়ে হাটে আসছেন বিক্রেতারা।

বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাপ্তাহিক প্রতি বুধবারের পাশাপাশি ঈদুল আযহা উপলক্ষে অতিরিক্তভাবে প্রতি রোববার ও বুধবার হাট বসবে। ফলে ঈদকে কেন্দ্র করে বাজারে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি দিন দিন বাড়ছে।
হাটে আসা বিক্রেতারা জানান, ঈদের প্রথম দিকের বাজার হওয়ায় এখনো বেচাকেনা খুব বেশি জমে ওঠেনি। তবে ঈদ যত ঘনিয়ে আসবে, ততই বাজারে কেনাবেচা বাড়বে বলে তাদের প্রত্যাশা। বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা উন্নত জাতের গরু ও ছাগল নিয়ে হাটে আসছেন।
এদিকে গরুর হাসিল আদায় নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বাজার কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো হাসিল নির্ধারণ না থাকার কথা জানালেও ক্রেতাদের অভিযোগ, আগের তুলনায় অতিরিক্ত হাসিল নেওয়া হচ্ছে।
হাটে গরু কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, আগে প্রতি গরুতে ৩০০ টাকা পর্যন্ত হাসিল নেওয়া হলেও বর্তমানে ঈদের বাজারে প্রতি গরুতে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত হাসিল আদায় করা হচ্ছে। এতে সাধারণ ক্রেতারা আর্থিকভাবে চাপের মুখে পড়ছেন বলে অভিযোগ করেন তারা।
ক্রেতারা দ্রুত অতিরিক্ত হাসিল কমিয়ে যৌক্তিক হার নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ টি ভাল লাগলে সোস্যাইল মিডিয়ায় শেয়ার করুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ দেখুন
© All rights reserved © 2024 Comillar-alo
themesba-lates1749691102