May 20, 2026, 2:49 pm

ভিজিএফ এর চাল হতদরিদ্র পরিবারের জন্য, জনাব আরমান হোসেন চেয়ারম্যান

আরিফুল ইসলাম পাঠান
  • প্রকাশের সময় : বুধবার, মে ২০, ২০২৬
  • 25 বার দেখা হয়েছে

২১ নং বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদের হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২০ মে) জনাব আরমান হোসেন চেয়ারম্যান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসক, ও প্রশাসনিক কর্মকর্তা পরিষদের সদস্য ও স্থানীয় বিএনপি নেতা কর্মী

জানা গেছে, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিএফ কার্ডধারী অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে চাল বিতরণ করা হয়। সকাল থেকেই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগীদের উপস্থিতি দেখা যায়।

এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল ব্যক্তিরা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম তদারকি করেন। তারা জানান, সুষ্ঠু ও স্বচ্ছভাবে প্রকৃত উপকারভোগীদের মাঝে চাল বিতরণ নিশ্চিত করা হয়েছে।

উপকারভোগীরা সরকারের এ সহায়তায় সন্তোষ প্রকাশ করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এ ধরনের সহায়তা তাদের পরিবার পরিচালনায় কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

সংবাদ টি ভাল লাগলে সোস্যাইল মিডিয়ায় শেয়ার করুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ দেখুন
© All rights reserved © 2024 Comillar-alo
themesba-lates1749691102